প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পৃথক দুই স্থান থেকে গতকাল দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। সকাল সাতটার দিকে রাজধানীর বিমানবন্দরের কাছে কাউলা এলাকায় রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাতনামা নারীর (৩৫) লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নারীর গলায় ও হাতে কাটা দাগ ছিল। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তর মুগদার এক বাসা থেকে খাদিজা বেগম (৩২) নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।