প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে গতকাল শনিবার বেলাল হোসেন (২৫) নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস ধরে সোনাপুর এলাকায় বাবুল মিয়ার কলোনিতে থেকে রিকশা চালাতেন বেলাল। তাঁরা চারজন একসঙ্গে থাকতেন। বেলাল প্রতিদিন বেশ রাত করে ঘুমাতেন। গত শুক্রবার রাতেও তিনি মুঠোফোনে গান শুনতে থাকেন। অন্যরা ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে অন্যরা ঘুম থেকে উঠে টিনশেড ঘরের আড়ার সঙ্গে বেলালের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।