লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে গত রোববার রাতে ইঞ্জিনিয়ার মো. ওবায়দুল্লা (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের রেজিস্টারে লেখা তথ্য অনুযায়ী তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাকলী গ্রামে। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, মো. ওবায়দুল্লা ৪ জুন শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের গাজী আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নেন। শনিবার সন্ধ্যার পর তিনি আর হোটেলের কক্ষ থেকে বের হননি। ৭ জুন বিকেলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।