প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তেঁতুলবাড়িয়া খাল থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় এক নারীর (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন লাশটি খালে ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে তাঁরা লাশটি উদ্ধার করেন। লাশের বুক ফাড়া ও শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে ওই নারীকে হত্যা করা হয়। পরে লাশের সঙ্গে ইট বেঁধে খালে ডুবিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।