লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর থেকে গতকাল অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন মাছ ধরতে বের হন। এ সময় তিনি পারুলিয়া নদীর পাশে চিনাশুকানিয়া এলাকার একটি ছনখেতে ওই যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছে। শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক জানান, এ ঘটনায় থানা মামলা হয়েছে। গাজীপুর প্রতিনিধি|