লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকার মানসীনগর থেকে আবুল কালাম (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় লাশটি ওই এলাকার মাঠে জমা পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। রাত আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কালাম বিমানবন্দর এলাকার ভাটা কোরবান টিলার আবদুল বারীর ছেলে। তিনি শিবেরবাজারে তাঁর এক মামার দোকান পরিচালনা করতেন। গত বৃহস্পতিবার রাত থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।