লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদী থেকে গত রোববার বিকেলে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা তিনটার দিকে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন বেলুয়া নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মল্লিক বলেন, অর্ধগলিত লাশটির পরনে লুঙ্গি ও কালো গেঞ্জি রয়েছে। গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।