লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে হাজীগঞ্জের মুক্তিযোদ্ধা সড়কের মৃত আফজালুর নেছার মালিকানাধীন পরিত্যক্ত বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।