লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের হাত-পা বাঁধা ও চোখ ওপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে ছিল শার্ট ও প্যান্ট। সদর মডেল থানার ওসি মো. আবদুল মালেক জানান, সদর উপজেলার আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীসংলগ্ন খালে ওই যুবকের লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্য কোথাও হত্যার পর সেখানে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।