প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত এলাকা থেকে আলমগীর গাজী (২৫) নামে এক গরু ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে সদর উপজেলার কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আলমগীরের বাবা রুহুল কদ্দুস জানান, তাঁর ছেলে শনিবার রাতে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। গতকাল সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের সামনের পাটখেতে আলমগীরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন আছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।