লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে গতকাল বৃহস্পতিবার সকালে জিয়াসমিন (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কামারগাঁও এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, জিয়াসমিন তাঁর স্বামী আল-আমিনের সঙ্গে ঝগড়া করে গত বুধবার রাতে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুজিবুর রহমান জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।