লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকার একটি পুকুর থেকে গতকাল সোমবার সকালে অচিন্ত পাল (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর শহরের দেওথান কালীবাড়ি এলাকার বাসিন্দা। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বলেন, গত শনিবার দুপুরে অচিন্ত পাল নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দীর্ঘদিন ধরে অচিন্ত মানসিক রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবারের লোকজন জানান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি