লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ লাশটি উদ্ধার করে। মহিপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘নিহত যুবকের নাম মো. শাহজালাল (২৫)। সে বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ সওদাগর পাড়ার আবদুস ছালাম মিয়ার ছেলে। তিন বছর ধরে সে কোমরপুর গ্রামের শ্বশুরবাড়িতে থাকত এবং দিনমজুরের কাজ করত। ঠিকমতো কাজে না যাওয়ায় স্ত্রীর সঙ্গে শাহজালালের বাগ্বিতণ্ডা হয়েছে বলে আমরা শুনেছি।’ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি|