লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সেরাজুল হক বলেন, নিহত ব্যক্তির গায়ের রং শ্যামলা। তাঁর পরনে কালো প্যান্ট এবং নীল-বেগুনি-সাদা রঙের ফুলহাতা ডোরাকাটা গেঞ্জি রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে গেছে। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, এ ঘটনায় পুলিশ থানায় একটি হত্যা মামলা করেছে।