প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সিংরইল গ্রামের একটি পুকুর থেকে গতকাল শুক্রবার সকালে মোবারক আলী (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে চার দিন ধরে নিখোঁজ ছিল। মোবারক আলী সিংরইল গ্রামের মুক্তার আলীর ছেলে ও সগুনা-পাইতালী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গত সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মোবারক। এ ব্যাপারের পরের দিন তার বাবা নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালে স্থানীয় লোকজন পুকুরে মোবারকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|