লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার বিকপাশা গ্রামের একটি মাছের ঘের থেকে গতকাল সোমবার সকালে সাইফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সাইফুলের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রনসিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল বিকপাশা গ্রামের দেলোয়ার হোসেনের মাছের ঘেরে কাজ করতেন। সোমবার সকালে ঘেরের পানিতে সাইফুলের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন ঘেরমালিক। নলছিটি থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি