লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলকদিয়া গ্রামের একটি পুকুর থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, গতকাল দুপুরে আলকদিয়া গ্রামের ধোপা পুকুরে এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে লাশটি পুকুরে ফেলে গেছে। ফেনী অফিস|