লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সুজানগর উপজেলার রাইপুর এলাকায় পদ্মা নদী থেকে গত রোববার রাতে বক্কার হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামে। এলাকাবাসী সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে বক্কার কয়েকজন যুবকের সঙ্গে পদ্মাপাড়ের রাইপুর ঘাট থেকে নৌকায় করে রাজবাড়ীর পাংশার উদ্দেশে রওনা হন। নৌকাটি কিছু দূর যাওয়ার পর একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বক্কারসহ অন্যরা লাফিয়ে পানিতে পড়েন। সন্ত্রাসীরা চলে গেলে অন্যরা সাঁতরে তীরে উঠে আসেন। তবে বক্কার নিখোঁজ হন। রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। সুজানগর থানার ওসি হাবিবুর রহমান বলেন, নিহতের শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।