প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল সোমবার শীতলক্ষ্যা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে কালীগঞ্জ বাজার এলাকার মাংসপট্টির পাশে শীতলক্ষ্যা নদীর তীরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির পায়ে দড়ি বাঁধা ছিল। পুলিশের ধারণা, কয়েক দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হাতে-পায়ে রশি বেঁধে হত্যা করে। পরে তাঁর লাশ নদীতে ফেলে দেয়। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।