লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মধুমতী নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরপানাইল এলাকার মধুমতী নদীর পশ্চিম পাড় থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, মৃত ব্যক্তির পরনে কোনো কাপড় বা তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, লাশটি তিন-চার দিনের পুরোনো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।