লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত বুধবার অজ্ঞাতনামা নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার ওসি মো. আলমগীর জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এক নারীর ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখে টহল পুলিশ। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। কোমর ও হাতের অংশ দেখে নিশ্চিত হওয়া গেছে, লাশটি নারীর। ওই নারীকে হত্যার পর রাতে লাশ মহাসড়কে ফেলে যেতে পারে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।