প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীর পশ্চিম পারের ভামিয়া এলাকা থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চৌকিদার রহুল কদ্দুস জানান, তিনি গতকাল সকালে ভামিয়া গ্রামের কয়েকজনের মাধ্যমে জানতে পারেন খোলপেটুয়া নদীর পাড়ে একটি লাশ পোঁতা রয়েছে। এরপর বিষয়টি তিনি বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাঁড়িকে জানান। নৌ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সুবেন্দু কুমার পাল বলেন, লাশটি পুরোনো ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। মুখে আঘাতের চিহ্ন আছে। লাশের পরনে ছিল লুঙ্গি ও টি-শার্ট।