প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় গতকাল বুধবার অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার গামারিতলা ইউনিয়নের দক্ষিণ রানীপুর গ্রামের একটি বিলে ওই তরুণের লাশ ভাসতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। বেলা আড়াইটার দিকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। থানার ওসি এম এ হক বলেন, মৃতদেহটি দেখে মনে হয়েছে, দু–তিন দিন আগে তাঁকে হত্যা করে ভাসিয়ে দেওয়া হয়েছে।