লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শাহজাদপুর গ্রামসংলগ্ন তুলশীগঙ্গা নদীর তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে। সালোয়ার-কামিজ ও বোরকা পরা অবস্থায় থাকা ওই তরুণীর বয়স ২২-২৩ বছর। জয়পুরহাট সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র মুঠোফোনে বলেন, মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি পচে ফুলে যাওয়ায় ও মুখমণ্ডল বিকৃত থাকায় মেয়েটিকে কেউ শনাক্ত করতে পারেনি।