লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ তাঁতশ্রমিক জাহিদ হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার পৌর শহরের রূপপুর এলাকার থানা ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার দরগারচর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। গত শুক্রবার সকালে আনন্দ ভ্রমণে যাওয়ার কথা বলে জাহিদ হাসানকে বাড়ি থেকে তাঁর বন্ধুরা ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। দুই দিন পর গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন লাশ দেখে থানায় খবর দেন।