লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক অজ্ঞাতনামা ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী শুল্ক স্টেশনের পাশের একটি সেতুর নিচ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশটি চার থেকে পাঁচ দিন আগে সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা। পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।