প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তির লাশ গতকাল উদ্ধার করেছে ডুবুরি দল। নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত মজিদুল ইসলাম (৫৫) উপজেলার সিংড়িয়া গ্রামের বাসিন্দা। উদাখালী ইউপি চেয়ারম্যান আবদুল বাকী সরকার ও নিহতের পরিবার জানায়, গত শুক্রবার বিকেলে মজিদুল বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ করে মুঠোজালের দড়ির সঙ্গে আটকিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে রংপুর দমকল বাহিনীর ডুবুরিরা গতকাল সকাল সাড়ে আটটার দিকে সিংড়িয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে।