লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার এলাকার খালে একটি লাশ ভাসতে দেখে। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, সপ্তাহ খানেক আগে অজ্ঞাতনামা এই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নোয়াখালী অফিস