লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরের বাড়াইপাড়া মহল্লা থেকে রিকশাচালক মনছের আলীর (৫৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গ্রামের কটি নিমগাছে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি শহরের প্রগতি পাড়ায়। তিনি আত্মহত্যা করেছেন বলে মনছের আলীর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। নীলফামারী সদর থানার উপপরিদর্শক রেজানুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এদিকে এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে শহরে বিক্ষোভ করেছে স্থানীয় রিকশা শ্রমিক ইউনিয়ন।