লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার বগাজানি বিলের ধানখেত থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বেলা একটার দিকে বিলে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিন আগে কেউ তাঁকে হত্যার পর বিলে ফেলে দিয়েছিল। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাবনা অফিস|