লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর শান্তির চর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের ডান হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। লাশের পরনে ছিল লাল রঙের শার্ট ও চেক লুঙ্গি। বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে ঘাতকেরা ওই ব্যক্তিকে হত্যার পর নদীতে ফেলে দেয়। এ ঘটনায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি|