লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াকাটার সৈকতে ভেসে আসা অজ্ঞাতনামা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে লাশটি ঢেউয়ের তোড়ে ভাসতে ভাসতে সৈকতের জিরো পয়েন্টের পূর্ব দিকে এসে ঠেকে। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জয় মণ্ডল জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন লাশ ভেসে আসার খবর দেন। বেলা সাড়ে ১১টায় পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। গলিত ওই লাশের কোমর থেকে ওপরের অংশ আগেই সাগরে ক্ষয়ে পড়েছে। লাশটি সম্প্রতি ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো জেলের হতে পারে বলে পুলিশ ধারণা করছে। পটুয়াখালী অফিস|