লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাবরাং ইউনিয়নের ফতেইল্ল্যাপাড়ার একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।