প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারীনগর গ্রামের একটি আমবাগান থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির মুখে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টার দিকে একজন নারী বিহারীনগর গ্রামের শহীদুল্লাহর আমবাগানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে।