লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার উমপাড়া এলাকায় আলমাস (৩৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সকালে উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আলমাসের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।