প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মির্জা খালের শুলকবহর অংশ থেকে গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ সুজন (৮) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, এলাকাবাসী খালে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসআই নুরুল ইসলাম জানান, মোহাম্মদ সুজন তার মা মিনারা বেগমের সঙ্গে চান্দগাঁও এলাকার একটি বস্তিতে থাকত। সুজনের মৃগী রোগ ছিল। পাঁচ দিন আগে মিনারা বেগম গোসল করতে গেলে ঘর থেকে বের হয়ে যায় সুজন। বৃহস্পতিবার দুপুরে খালে তার লাশ পাওয়া যায়।