প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার জিঞ্জিরতলা গ্রামের কাছে নদীতে খোকন মিয়া (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ইছামতী নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। পারধুনট গ্রামের খলিলুর রহমান সরকারের ছেলে খোকন মিয়া গত শুক্রবার দুপুরে ইছামতী নদীর পশ্চিম পাশের চরে গরু চরাতে যায়। একটি গরু সাঁতরে অন্য দিকে যেতে থাকলে খোকন মিয়া ও তার চাচাতো ভাই আনোয়ার হোসেন গরুটিকে ফেরাতে নদীতে ঝাঁপ দেয়। খোকন মিয়া সাঁতার না জানায় পানির প্রবল স্রোতে ভেসে যায়। ধুনট ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার খোকনকে খুঁজে পায়নি।