প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাইগুনী গ্রামের এক পাটখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে। গ্রামবাসী বলেন, মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক সকালে খেতে একটি লাশ পড়ে থাকতে তাঁরা দেখেন। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।