লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ধরলা নদী থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জিতেন রায় (৬০) নামের এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। জিতেনের বাড়ি ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার সদরের চ্যাংরাবান্ধা ইউনিয়নের ১৪১ কামাত চ্যাংরাবান্ধা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ইউনিয়নের কেংন্টি গ্রামের ধরলা সেতুর নিচে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে ছবি পাঠানো হয়। পরে বিএসএফ তাঁর পরিচয় নিশ্চিত করে। পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।