প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি থেকে পুলিশ গতকাল বুধবার ভোরে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে। ঢাকা-দিনাজপুর রেললাইনের হিলি ও ডাঙ্গাপাড়া রেলস্টেশনের মাঝামাঝি ২৮৯ নম্বর সেতুর পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। হাকিমপুর থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, ভোরে বিজিবির সদস্যরা রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে মুঠোফোনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত যুবকের গায়ে হাফহাতা হলুদ রঙের গেঞ্জি ও ক্রিম রঙের ফুলপ্যান্ট পরা ছিল। তাঁর বাঁ পা ভেঙে গেছে। মুখমণ্ডলে জখমের অনেক চিহ্ন রয়েছে।