লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে মাছ ধরার সময় পানিতে ডুবে নিখোঁজের এক দিন পর বিমল চন্দ্র (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে নওগাঁর আত্রাই নদের বাউলাপাড়া এলাকায় বিমলের লাশ ভেসে ওঠে। বিমল রানীনগর উপজেলার হামিদপুর হাওয়ালদার পাড়া গ্রামের শ্রী ভুলুনাথের ছেলে। রোববার বিকেলে বিমল আত্রাই নদের নন্দনালী এলাকায় নৌকায় করে খেওয়া জাল দিয়ে মাছ ধরছিলেন। পানির মধ্যে জাল আটকে গেলে তিনি খুলতে গিয়ে আর ওপরে ওঠেননি।