প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপার কাঁচেরকোল গ্রাম থেকে গতকাল শনিবার নেহাদ আলী (৩৬) নামের এক ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নেহাদ কুষ্টিয়ার কুমারখালীর কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ছিলেন। কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলাম বলেন, গ্রামের মাঠের মধ্যে সকালে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। থানার ওসি হাসেম খান বলেন, নেহাদের ভ্যানটি নেওয়ার জন্যই দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর হাত-পা বেঁধে ওই মাঠে ফেলে যায়।