প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লি থেকে গত রোববার সন্ধ্যায় এক যৌনকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মিতু (২৬)। তিনি সেখানে বিউটির বাড়ির ভাড়াটে ছিলেন। তাঁর বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, রোববার বিকেলে ঘরের আড়ার সঙ্গে মিতুর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ থানায় মামলা করা হয়েছে।