লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে বন থেকে আবদুল আলীম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খালিয়ারবাইদ এলাকায় আলীমের বাড়ির কাছের মেহগনি বন থেকে গত সোমবার রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ব্যক্তির ছেলে আবদুল বাতেন বলেন, তাঁর বাবা মানসিকভাবে অসুস্থ। সোমবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাত ১০টার দিকে বনে তাঁর লাশ পাওয়া যায়। সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাকছুদুল আলম বলেন, লাশের পিঠে ও কপালে ক্ষতচিহ্ন ছিল।