লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার থানাপাড়া এলাকার চেয়ারম্যান প্লাজা থেকে গত শনিবার আসলাম মৃধা (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। আসলাম পৌরসভার সবুজ নগর গ্রামের কামাল মৃধার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে চেয়ারম্যান প্লাজার তৃতীয় তলার সিঁড়ির ওপর আসলামের গলায় ফাঁস লাগানো লাশ দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন।