লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি বিল থেকে গতকাল অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার উত্তর সাটিয়ারি এলাকার কুলিয়ার বিলে লাশ পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, লাশের মাথার পেছন দিকে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, লাশের পরিচয় বের করার চেষ্টা চলছে।