লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান মীর আশরাফ আলী বলেন, ওই বৃদ্ধকে চার-পাঁচ দিন ধরে ধর্মদী নতুন বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সকালে ওই গ্রামের এক পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। থানার এসআই আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস|