লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার অলিপুর গ্রামের একটি ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই গ্রামের দুজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটায় শামসুল হক নামে এক ব্যক্তি তাঁর বাড়ি-সংলগ্ন ডোবায় মাছ ধরতে গিয়ে নবজাতকটির লাশ দেখতে পান। তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, ওই নবজাতকের বয়স আনুমানিক ১০-১২ দিন হবে। তার পরিচয় এখনো জানা যায়নি। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|