প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের একটি পুকুর থেকে গত বুধবার রাতে সুজা মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার পুলিশ সূত্র জানায়, সুজা বুধবার রাতের খাবার খেয়ে বাড়ির পাশে দোকানে পান কিনতে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। রাত ১১টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে সুজার লাশ ভাসতে দেখেন। পুলিশ রাত একটার দিকে লাশ উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।