লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গতকাল সোমবার ট্রলার থেকে সজীব হোসেন নামের (২৪) এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের গঙ্গিপাড়ার কাছে বুড়াগৌরাঙ্গ নদের তীরে থাকা একটি ট্রলারের ছাউনির আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। সজীব গঙ্গিপাড়া গ্রামের মো. সানু হোসেনের ছেলে। রাঙ্গাবালী থানার ওসি মো. মনির হোসেন বলেন, সজীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।